আমার সপ্তাহান্তেরা সমাপ্ত

$20.00

“সপ্তাহান্ত” শব্দটার ব্যবহার আমি আগে কখনো দেখিনি। তাই আমি ধরে নিয়েছি লেখালেখিতে বা ব্যবহারে সপ্তাহান্ত শব্দটার ব্যবহার আমি প্রথম করেছি!
২০১৩ সালের কথা!
একদিন বিকেলে ঠিক ৫ঃ৩০ টায় কর্মস্থল থেকে বের হয়ে রাস্তাঘাট পথচারী, গাড়ীঘোড়া আর আকাশ দেখছিলাম। দেখতে দেখতে মনে হলো, গানবাজনা বন্ধুবান্ধব পরিবার আড্ডাবাজি কর্মস্থুল সবকিছু মিলে একটা যান্ত্রিক জীবন যাপনের মধ্যে আছি যা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এসে মানসিকভাবে একটু স্থিরতা দেয়। তখনই ঠিক করি সপ্তাহান্তের সপ্তাহান্তনামচা লেখা শুরু করবো। সামনে যা দেখি যা ভাবি তা নিয়েই গুছিয়ে লেখার শুরু। কিছু নিছক কল্পনা, কিছু স্মৃতিচারণ কিছু বাস্তবতা।
এভাবেই চলছিলো সপ্তাহের পর সপ্তাহ।
একসময় পিছে তাকিয়ে দেখি পেরিয়ে গেছি দশ বছর।
মজার ব্যপার হলো এই দশ বছরের প্রতিটা সপ্তাহের বৃহস্পতিবারে আমি লিখেছি, এবং ঠিক বিকেল সাড়ে পাঁচটায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছি।
দশ বছর থেকে বেছে নেয়া কিছু পছন্দের লেখা মিলিয়ে এই বইটি।
আমি নিশ্চিত, আপনি একবারে পড়া শেষ না করে উঠতে পারবেন না!

Category: